আমাদের প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনার একাউন্টের পাসওয়ার্ড এবং লগইন ডিটেইলসের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কোনো অননুমোদিত ব্যবহারের ক্ষেত্রে EzzyFunnel দায়ী থাকবে না।
ফ্রি ট্রায়াল পিরিয়ড শেষ হওয়ার পর সার্ভিস সচল রাখতে আপনাকে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি প্রদান করতে হবে। পেমেন্ট করার পর কোনো অবস্থাতেই টাকা রিফান্ড (Refund) করা হবে না, তবে আপনি যেকোনো সময় পরবর্তী মাসের সাবস্ক্রিপশন ক্যান্সেল করতে পারবেন।
আপনার ফানেলের মাধ্যমে আসা কাস্টমার ডেটা EzzyFunnel কখনো অন্য কারো কাছে বিক্রি করবে না। তবে সিস্টেমের উন্নয়নের জন্য আমরা মেটা-ডেটা এনালাইসিস করার অধিকার রাখি। আপনার গ্রাহকদের ডেটার নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব আপনার।
EzzyFunnel যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই তাদের ফিচার আপডেট বা পরিবর্তন করার অধিকার রাখে। যদি কোনো ইউজার আমাদের নীতিমালা ভঙ্গ করে, তবে সিস্টেম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তার একাউন্ট সাসপেন্ড বা ডিলিট করার অধিকার রাখে।
সার্ভার রক্ষণাবেক্ষণ বা টেকনিক্যাল আপডেটের জন্য সাময়িকভাবে সাইট ডাউন থাকতে পারে। আমরা ২৪/৭ সাপোর্ট দেওয়ার চেষ্টা করি, তবে বিশেষ ক্ষেত্রে রেসপন্স টাইম কিছুটা বেশি হতে পারে।
এই শর্তাবলী ১০ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর। EzzyFunnel যেকোনো সময় এটি সংশোধন করতে পারে।